On Stands 19 May ’13
আমার বয়স ২০, কলেজে পড়ি। মাস আটেক আগে একটি ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছিল। প্রথমদিকে ওর সঙ্গে ফোনে প্রচুর কথা বলতাম, ধীরে-ধীরে খুব ভাল বন্ধু হয়ে গিয়েছিলাম। মাসদুয়েক আগে ছেলেটি আমাকে প্রপোজ় করেছিল এবং আমি অ্যাকসেপ্ট করেছিলাম। সমস্যা হল, ওর আগে একটা সম্পর্ক ছিল এবং ও না বললেও আমার মনে হয়, আগের গার্লফ্রেন্ডের সঙ্গে ওর শারীরিক সম্পর্ক ছিল। আমার প্রশ্ন হল, ছেলেদের আগে শারীরিক সম্পর্ক হয়েছে কি না, সেটা জানার কি কোনও পদ্ধতি আছে?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
না, নেই। ছেলে বা মেয়ে, কারও ক্ষেত্রেই এটা জানা সম্ভব নয়। এক্ষেত্রে বয়ফ্রেন্ডের কথার উপরই তোমায় নির্ভর করতে হবে। কিন্তু তোমার বয়ফ্রেন্ডের অতীতে যদি সম্পর্ক থেকেও থাকে, সেক্ষেত্রে শারীরিক সম্পর্কের ব্যাপারটা এত বড় হচ্ছে কেন? প্রশ্ন শুনে মনে হচ্ছে, অতীতে তোমার বয়ফ্রেন্ডের যদি গোটাদশেক সম্পর্ক থেকে থাকত, তা হলে তোমার সমস্যা হত না। কিন্তু তাদের কারও সঙ্গে যদি তোমার বয়ফ্রেন্ডের শারীরিক সম্পর্ক থাকত, তা হলেই তোমার সমস্যা। এসব বস্তাপচা ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত।
নাম এবং ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
ইন্টারকোর্সের পর ব্লিডিং হবেই, এমন কোনও নিশ্চয়তা নেই। ব্লিডিং হওয়া কিংবা না হওয়া নির্ভর করে হাইমেন কতটা টাইট, অর্থাত্ তার ইলাস্টিসিটির উপর। এই ইলাস্টিসিটি আবার সকলের ক্ষেত্রে একরকম হয় না, কারও কম, কারও বেশি। হাইমেন একটি পরদা, তাতে একটি ছিদ্র থাকে। ছিদ্রটি বড় হলে পেনিট্রেশনের সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু তা ছোট হলে ছিঁড়ে যেতে পারে এবং ব্লিডিং হতে পারে। তবে ব্লিডিং যে হবেই, এমন কোনও নিশ্চয়তা নেই। কারণ, ছিদ্রটি ছোট হলেও হাইমেনের ইলাস্টিসিটি যদি বেশি হয়, তা হলে ব্লিডিং হবে না। সবচেয়ে বড় কথা, ইন্টারকোর্সের সময় ব্লিডিং হওয়া বা না হওয়া দিয়ে কারও ভার্জিনিটি নিরূপণ করা যায় না।

