UnishKuri

পরিচালক অয়ন মুখোপাধ্যায় তার প্রথম ছবি ‘ওয়েক আপ সিড’ থেকেই সাফল্য পেয়ে গিয়েছেন। দ্বিতীয় ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তি পাওয়ার আগে কৌতূহলের শেষ নেই। তার একটা প্রধান কারণ অবশ্যই এক্স-বলি-কাপ্ল দীপিকা এবং রণবীরের একসঙ্গে কাস্টিং। তবে এই কাস্টিং-এর পিছনে একটা বিরাট কারণ কি অয়ন আর রণবীরের পুরনো বন্ধুত্ব? এই বিষয়ে এবং আরও অনেককিছু নিয়ে ‘১৯ ২০’র সঙ্গে কথা বললেন অয়ন মুখোপাধ্যায়
প্রথম এবং দ্বিতীয় ছবির মধ্যে এতটা সময়ের ফারাক কেন?

এই ছবিটা বানানোর জন্য আমার সময়ের দরকার ছিল। একটা ছবি লিখতে, তার স্ক্রিনপ্লে, ডায়লগ সবকিছু লিখতে অনেক সময় লাগে। আমি আমার প্রথম ছবি বানানোর সময়েও সময়ের কথা ভাবিনি। দ্বিতীয় ছবির ক্ষেত্রেও গল্পটা একই। আমার মতে, ক্রিয়েটিভিটির সঙ্গে সময়ের কোনও সম্পর্ক নেই। যে যেরকমভাবে কাজ করতে অভ্যস্থ, তার সেভাবেই এগোনো উচিত। আমার প্রথম ছবির ক্ষেত্রেও আমি তাড়াহুড়ো করিনি, দ্বিতীয় ছবির সময়তেও না। এর পর আমার তৃতীয় ছবি হয়তো আরও পাঁচ-ছ’বছর পরেও আসতে পারে।

‘ইয়ে জওয়ানি..’র গল্পটা কীভাবে তোমার মাথায় এল?

‘ওয়েক আপ সিড’ করার আগেই এই গল্পটা আমার মাথায় ছিল। ওই ছবিটা শেষ হওয়ার পরেই আমি জানতাম যে, আমাদের দ্বিতীয় ছবিটা কী নিয়ে হবে। বলতে গেলে এর পিছনে একটা ঘটনা আছে। একবার এক খুব কাছের বন্ধুর বিয়েতে আমরা সকলে খুব আনন্দ করছিলাম প্রায় ভোর চারটে অবধি। নাচ-গান সবই চলছিল। ব্যাকগ্রাউন্ডে করিশমা এবং গোবিন্দর একটা গান বাজছিল। সেই সময়টার মধ্যে একটা মাদকতা ছিল, একটা গভীরতা ছিল। সেই যে আনন্দ, সেই পরিবেশ তৈরি হয়েছিল, তা আমার মনে হয়েছিল একটা ফিল্মের মধ্যে দেখানো উচিত। সেই থেকেই এই গল্পটা আমার মাথায় উঁকি মারে।

রণবীর-দীপিকাকে কাস্ট করার পিছনে কি কোনও স্ট্র্যাটেজি কাজ করেছে?

প্রথম ছবিতেই রণবীরের সঙ্গে আমার একটা ভাল বন্ধুত্ব তৈরি হয়ে যায় আর দ্বিতীয় ছবির শেষে তা প্রায় পাকা হয়ে যায়। রণবীরের মাপের একজন অভিনেতা যে আমার কেরিয়ারের শুরু থেকেই আমার সঙ্গে ছিল, এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। রণবীর ইজ় দ্য বেস্ট। বানির চরিত্রটির জন্য ও ছাড়া আর কারও নাম আমার মাথায় আসেইনি। দীপিকার জায়গায় অবশ্য আমি আরও অনেক অপশন ভাবছিলাম। তবে যখন রণবীরের কথা মনে ভাবি তখন মনে হয় দীপিকা ছাড়া এই রোলটা আর কেউ করতে পারবে না। দু’জনের মধ্যেই একটা ভাল ফ্যাক্টর রয়েছে। একটা কথা বলব যে, দু’জনকে নিয়ে যতটা কথা হয়েছে মিডিয়ায় সেরকম কিছুর মুখোমুখি আমাকে হতে হয়নি। সেটে ওরা দু’জনেই বন্ধুর মতো কাজ করেছে। তাছাড়া সেটেও পুরোপুরি টেনশন ফ্রি পরিবেশ ছিল। এটাই বোধহয় আজকের কুল জেনারেশনের ট্রেডমার্ক।

বন্ধু রণবীরের সঙ্গে কাজ করতে গিয়ে কি পরিচালক হিসেবে কখনও অসুবিধে হয়েছে?

আমার নিজের মনে হয় আমাদের দু’জনের যত মস্তি, মজা সব ‘ওয়েক আপ সিড’-এর সময়ে হয়ে গিয়েছে। সেই সময় থেকেই আমাদের বন্ধুত্বটা তৈরি হয়। আর ‘ইয়ে জওয়ানি…’র সময়ে আমার মতে আমাদের দু’জনের রোলটা একদম সেট হয়ে গিয়েছে। রণবীর আর আমার চিন্তাধারা আর মাইন্ডসেট দু’টোই অনেকটা এক। তাই অনেক কিছু না বলেও আমরা একে অপরের কথা বুঝতে পারি। পরিচালক হিসেবে আমি জানি অভিনেতা রণবীরকে কী বলতে হবে আর ওর ক্ষেত্রেও ব্যাপারটা একই।

বন্ধু রণবীরের কি কোনও পরিবর্তন লক্ষ্য করেছেন?

মানুষ হিসেবে অনেকটা পরিপক্ক হয়েছে। গত চার-পাঁচ বছরে ওর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে মানসিক দিক থেকে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। ‘ওয়েক আপ সিড’-এর সময়ে ও অনেক বেশি বাচ্চা-বাচ্চা ছিল। এখন যখন আমি ওকে দেখি তখন আমার মনে হয় ও অনেকটাই বড় হয়েছে। যেভাবে ও এই ছবিতে কোনও সিন করেছে সেটা অনেক অন্যরকম ছিল।

তৃতীয় ছবিও কি রণবীরকে নিয়েই ভেবেছেন?

আমি খুবই গর্বিত যে, পরপর দুটো ছবিতেই রণবীর আমার সঙ্গে কাজ করেছে। আর আমি মনে করি যে, দু’জন ব্যক্তি যখন একসঙ্গে কাজ করে তখন অনেক ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়। সেই দু’জন যখন আবার কাজ করেন তখন তাদের বন্ডটা আরও মজবুত হয়। সবসময়ে রণবীরকে নিয়েই যে কাজ করতে হবে এ ধরনের কোনও বাধ্যতা আমার নেই। আমার দু’টো ছবিতেই রণবীর যে দু’টো চরিত্রে অভিনয় করেছে তার সঙ্গে ও কোনও না কোনওভাবে রিলেটেড।

ছবি মুক্তির আগেই মিউজ়িক একেবারে সুপারহিট…

আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে, এই ছবির গানগুলো একটু ইয়ং হোক। ‘ওয়েক আপ সিড’-এর মিউজ়িকও খুবই প্রাণবন্ত ছিল। এবং আমি নিজেও খুব এনজয় করেছি। তার মানে এই নয় যে ‘কাজরা রে’র মতো গান আমার পচ্ছন্দ নয়। এই ছবির জন্য আমার টিপিক্যাল হিন্দি ফিল্মের মিউজ়িক দরকার ছিল। ছবি মুক্তির আগেই গানগুলো চারিদিকে যেভাবে সারা ফেলেছে তা দেখে বেশ ভাল লাগছে।

মাধুরী দীক্ষিতকে দিয়ে আইটেম নম্বর করানোর আইডিয়াটা কি তোমার মাথাতেই প্রথম এসেছিল?

মাধুরী একজন সুপারস্টার। আর ওর নাচ নিয়ে তো কোনও কথাই হবে না। রণবীর তো আমাদের বলিউডের ভবিষ্যত্‌। আমার এই আইডিয়াটা প্রথম মাথায় আসে যখন দু’জনকে একসঙ্গে আমি ‘ঝলক দিখলা যা’-তে দেখি। আর ছবিতে সিচুয়েশনটা এমন ছিল যে, মাধুরীর মতো একজন পার্সোন্যালিটির একটা ডান্স সিকোয়েন্স একদম ফিট করে যায়। রণবীর আর মাধুরীকে এক ফ্রেম-এ ভীষণ ভাল লাগছে আর দর্শকরাও খুব এনজয় করবেন। দু’জনের কেমিস্ট্রিই ভীষণ ইউনিক।

রণবীর আর দীপিকাই কি তাহলে বেস্ট অনস্ক্রিন জুটি…

আমার মনে হয় রণবীর-দীপিকা দু’জনেই তাদের কেরিয়ারের চূড়ায় আছেন। ওরা দু’জনেই যে কোনও সিনকে যেভাবে অনস্ক্রিন ইমোট করে সেটা সত্যিই দেখার মতো। আমার এই ছবির পরে আমার মনে হচ্ছে সকলে ভাববেন যে রণবীর-দীপিকাই সবচেয়ে হ্যাপেনিং অনস্ক্রিন জুটি। আমি এটাই প্রার্থনা করব যে, ওরা যেন একসঙ্গে আরও বেশি-বেশি ছবিতে জুটি বাধে।

শ্রাবন্তী চক্রবর্তী

যশরাজের নতুন ছবি ‘আওরঙ্গজেব’-এ অর্জুন কপূরকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। আর তার বিপরীতে ডেবিউ করতে চলেছে নবাগতা সাসা আগা। সাসার মা সালমা ছিলেন বিগত দিনের ছবি ‘নিকাহ’র নায়িকা। সেই ছবিতে ‘দিল কে আরমা’ গানটা গেয়ে তিনি রাতারাতি বিখ্যাত হয়েছিলেন। পরবর্তীকালে ‘কসম পয়দা করনেওয়ালি কী’ ছবিতেও দেখা গিয়েছিল তাকে। কন্যা সাসার সঙ্গে মুখোমুখি উনিশ কুড়ি…
অভিনয়ে আসার ইচ্ছে কী প্রথম থেকেই ছিল?

বলা যেতে পারে আমার রক্তেই অভিনয় ছিল। আমার দ্বারা হয়তো এর থেকে ভাল আর কিছু হত না। লন্ডনে আমার জন্ম। তারপর মুম্বইয়ের জানকী দেবী স্কুলে ক্লাস সিক্স অবধি পড়ে আমেরিকায় চলে যাই। সেখান থেকে মাধ্যমিক পাশ করে দুবাই চলে আসি, সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আবার মুম্বই ফেরত আসি। স্কুলে আমি পড়াশোনার থেকে বেশি গান-বাজনা আর নাটক নিয়েই বেশি ব্যস্ত থাকতাম এবং তার জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছি প্রচুর। ১৫ বছর বয়স থেকেই আমি যশরাজ ফিল্মসের হিরোইন হতে চাইতাম। আজ সত্যিই ভেবে অবাক লাগছে যে, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে।

তার মানে এই ছবিতে তোমার চরিত্রটি টিপিক্যাল যশরাজ হিরোইনের মতো?

না তা, অবশ্য বলা যাবে না। এই ছবিতে আমার চরিত্রটি একটু হটকে, এর থেকে বেশি এই মুহূর্তেই কিছু বলা যাবে না। চাইলে টিপিক্যাল কিউট হিরোইন প্লে করতে পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম আমার প্রথম ছবি থেকেই আমাকে ইন্ডাস্ট্রি অন্য চোখে দেখুক।

আদিত্য চোপড়ার সঙ্গে কাজ করে কেমন লাগল?

আদি ভীষণ হেল্পফুল এবং কো-অপারেটিভ। ফিল্ম শুরু হওয়ার আগে থেকেই আমাকে অনেক টিপ্স দিয়েছেন তিনি। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে, আদির মতো একজন মেন্টর আমি পেয়েছি। ওর গাইডেন্সেই আজ আমি এখানে এসে পৌঁছেছি।

তোমার জীবনে মায়ের ভূমিকা ঠিক কতটা?

অনেকটাই… ছোট থেকেই বাড়িতে একটা মিউজ়িক্যাল পরিবেশে বড় হয়েছি। মা সকালে উঠে রেওয়াজ করতেন আর আমি শুনতাম। গায়িকা বা অভিনেত্রী হওয়ার জন্য মা কখনই আমাকে জোর করেননি।

ছবিতে আপনার গাওয়া ‘বরবাদিয়া’ গানটা তো বেশ জনপ্রিয় হয়েছে…

অভিনয়ের পাশাপাশি গানও আমার আর-এক প্যাশন। যশরাজের কাস্টিং ডিরেক্টর শানো শর্মা অডিশনের সময় আমায় জিজ্ঞেস করেছিলেন, আমি আর কী-কী করতে পারি। তখন আমি তাকে ‘জ়ারা জ়ারা’ গানটা গেয়ে শুনিয়েছিলাম। সেই সূত্রেই আমি ছবিতে এই গানটা গাওয়ার সুযোগ পাই। প্রথম ছবিতেই গান গাওয়ার সুযোগ পেয়ে আমি বেশ খুশি। তবে যারা আমাকে মায়ের সঙ্গে তুলনা করতে চাইছেন, তাদের বলি আমার গলা মায়ের থেকে আলাদা, আমার ভয়েস হাস্কি, তাই দু’জনকে কখনই মেলানো যাবে না।

ছবিতে শুনেছি বেশ কয়েকটা সাহসী দৃশ্যে অভিনয় করেছেন আপনি?

ছবিতে কয়েকটি সেরকম দৃশ্য আছে ঠিকই তবে সবক’টাতেই আমি বডি সুট ব্যবহার করেছি। অর্জুনের সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয়, তাই ওর সঙ্গে কমফর্ট লেভেলটাই আলাদা, সে কারণে কোনও অসুবিধে হয়নি। বরং সিনের ফাঁকে-ফাঁকে আমরা কত মজা করতাম। এই সূত্রে একটা কথা বলে রাখি যে, ছবিতে অর্জুনের দ্বৈত ভূমিকায় আমি একমাত্র কমন ফ্যাক্টর। ছবিটিকে অনেকে ‘ডন’ এবং ‘ত্রিশূল’-এর সঙ্গে তুলনা করছেন, তাদের বলে রাখি ওই ছবিগুলির সঙ্গে এই ছবির কোনও সাদৃশ্য নেই।

সেলেবরা আজকাল প্রায়ই তাদের অফস্ক্রিন ড্রেসিং স্টাইল নিয়ে সমালোচিত হন, এ বিষয় তোমার কী বক্তব্য?

আমি ভীষণ নর্মাল মেয়ে। শুটিংয়ের পর বাকি সবটা সময়ই আমি আমার পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করি। কন্ট্রোভার্সি এবং গসিপ এই ইন্ডাস্ট্রির একটা অংশ, তা মানতেই হবে। আর যেহেতু আমরা বিনোদন-জগতের লোক তাই আমাদের নিয়ে যে একটু বেশি চর্চা হবে, তা তো স্বাভাবিক।

শ্রাবন্তী চক্রবর্তী

Sasheh Agha
যশরাজের নতুন ছবি ‘আওরঙ্গজেব’-এ অর্জুন কপূরকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। আর তার বিপরীতে ডেবিউ করতে চলেছে নবাগতা সাসা আগা। সাসার মা সালমা ছিলেন বিগত দিনের ছবি ‘নিকাহ’র নায়িকা। সেই ছবিতে ‘দিল কে আরমা’ গানটা গেয়ে তিনি রাতারাতি বিখ্যাত হয়েছিলেন। পরবর্তীকালে ‘কসম পয়দা করনেওয়ালি কী’ ছবিতেও দেখা গিয়েছিল তাকে। কন্যা সাসার সঙ্গে মুখোমুখি উনিশ কুড়ি…

যে যে খাবার খেলে দাঁত আরও সাদা আর চকচক করে:
ভিটামিন এ এবং সি দু’টোই দাঁতের জন্য খুব প্রয়োজন। তাই এই ভিটামিন এবং মিনারেলযুক্ত খাবার খাব।

আনারস, আদা, গাজর, চিজ়, তিল, পেঁয়াজ, মাশরুম, ব্রোকলি, ডিম, মাছ, আলু, সবুজ শাকসবজি, চিকেন খাওয়া যেতে পারে।

যে যে খাবার খাওয়া চলবে না:

যে কোনও সফ্টড্রিঙ্কই দাঁতের পক্ষে ক্ষতিকারক। চিনির পরিমাণ অধিক এমন খাবার, আইস টি, ক্যান্ডি, আঠালো চিউয়িং গাম, চিপ্স, পপকনের্র মতো খাবার এড়িয়ে চলাই ভাল।

দাঁতের যত্ন
দাঁতের যত্ন

স্টাইলিশ আউটফিট, কুল অ্যাটি সবকিছুই পরিপাটি তবে তার সঙ্গে যদি আমার স্মাইলখানি মানানসই না হয় তাহলে তো পুরো ব্যাপারটাই মাটি হয়ে যায়। চুল, ত্বক, বডিশেপ সবকিছুর দিকে ষোলোআনা নজর দিতে গিয়ে দাঁতকপাটি বাবাজিদের জন্য আমাদের হাতে সময় খুব কম থাকে। তবে এদের এড়িয়ে গেলে চলবে না বস! একটা কথা মাথায় রাখা ভাল যে, পুরো পার্সোনালিটির ‘মেক অর ব্রেক ফ্যাক্টর’ কিন্তু নির্ভর করে আমার সুন্দর হাসিটির উপর।

তাই আর অবহেলা না করে এবেলাই চট করে দেখে নেওয়া যাক দাঁতের যত্ন নেওয়ার কিছু ইজ়ি টিপস…

দাঁতের পরিচ্ছন্নতা বজায় রাখাই হল মূলমন্ত্র। তা না হলে এর সোজা প্রভাব এসে পড়বে আমাদের কনফির উপর।

দিনে অবশ্যই দু’বার দাঁত মাজা উচিত। প্রতিবারই যেন অন্তত তিন থেকে পাঁচ মিনিট তার জন্য দিতে পারি।

দাঁত মাজার সময় তাড়াহুড়ো না করে আস্তে-আস্তে ব্রাশ করব।

দাঁতের পাশাপাশি জিভেও হালকা ব্রাশ করব, এতে দাঁতের হলদেভাব কমবে।

দাঁত ব্যথা বা মাড়ি থেকে রক্তপাত হওয়ার মতো সমস্যাগুলোকে ছোটখাটো সমস্যা ভেবে এড়িয়ে গেলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখিয়ে নেব।

ভিটামিন-সি দাঁতের জন্য খুব দরকার। বিভিন্ন রোগ থেকে আমাদের দূরে রাখে। ডায়েটে তাই এই ভিটামিন রাখাটা কিন্তু মাস্ট।

কার্টুনিস্টদের কাজের সুযোগ
বিভিন্ন সংবাদ সংস্থায় কার্টুনিস্টদের বেশ চাহিদা বাড়ছে। ম্যাগাজ়িন ও সংবাদপত্রের বাজারেও তাদের কদর কিছু কম নয়। বিভিন্ন প্রকাশনা সংস্থায় কাটুর্নিস্টদের বহাল করা হয় প্রচ্ছদ অলঙ্করণ বা গল্প বা উপন্যাসের ইলাস্ট্রেশনের জন্য। এছাড়াও বিজ্ঞাপণ সংস্থায়ও কার্টুনিস্টদের বেশ চাহিদা। বিনোদন জগতে কার্টুনমেকিং বা আরও বিস্তারিত দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে অ্যানিমেশন আজকাল একটা জরুরি অংশ হয়ে উঠেছে। ২ডি বা ৩ডি কার্টুনমেকিংয়ের দরও বাড়ছে দিনদিন। বাচ্চাদের বিভিন্ন কার্টুন হোক বা পৌরাণিক সিরিয়াল দক্ষ প্রফেশানলদের চাহিদা বেড়েছে বই কমেনি এই বাজারে। এর পাশাপাশি বিভিন্ন আরও অনেক নতুন-নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে কার্টুনিস্টদের জন্য। নিজের সাম্প্রতিক কাজের সংকলন দিয়ে পোটর্ফোলিও তৈরি করা এবং সেটিকে আপডেটেড রাখা খুবই জরুরি। মাথায় রাখতে হবে যে, কোনও সংস্থায় ইন্টারভিউয়ে গেলে এর উপর বিশেষ নজর দেওয়া হয়।

যে সব সংস্থায় প্রয়োজনীয় প্রশিক্ষণ পাওয়া যায়:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস

৩৫এ টাউনশেড রোড, কলকাতা

ইমেল- info@niffa.org

ওয়েবসাইট:www.niffa.org

ফোন:(০৩৩)২৪৫৫৬৮৭৯

অ্যারিনা অ্যানিমেশন

৬০, চৌরঙ্গী রোড (তৃতীয় তল)

ভবানীপুর

কলকাতা-৭০০০২০

ফোন:০৩৩ ২২৮১ ৩৬৬৭

আর টি জি অ্যানিমেট

জিন্দল টাওয়ারস, ব্লক-এ

দ্বিতীয় তল, ২১/১এ/৩

দরগা রোড

ফোন: ০৩৩ ২২৮৯ ২৮৯০

এম এ এ সি

৬বি, গ্রাউন্ড ফ্লোর

জ্যোতিন্দ্র মোহন এভিনিউ

গিরীশ পার্ক

ফোন: ০৩৩ ৪০০৮ ৮৭৩৮

কার্টুনিস্ট
কার্টুনিস্ট

আঁকার হাত বরাবরই ভাল তার সঙ্গে ব্যঙ্গাত্মক রসও নেহাত কম নেই… ছোটবেলা থেকেই কার্টুন দেখে এবং কমিক্স পড়ে বেড়ে উঠেছি। সবসময়ই ভাবতাম যে, এরকম কার্টুন তো আমিও আঁকতে পারি। অঙ্কের ক্লাসে খাতার শেষ পাতা ভর্তি করে রাখতাম গোপাল ভাঁড়, অরণ্যদেব বা নিতান্তই নিজস্ব কিছু ফিগার এঁকে। যদি এই ধরনের অফবিট ট্যালেন্ট থাকে তোমার ঝুলিতেও, তাহলে আর চিন্তা কীসের? প্রথাগত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট না হয়ে কার্টুনিস্টের মতো অফবিট পেশায় আসার কথা ভাবতেই পার।

প্রয়োজনীয় দক্ষতা

কার্টুনিস্টের পেশায় আসতে গেলে পেশাগত দক্ষতার বিশেষ প্রয়োজন। তেমন কোনও সাম্মানিক ডিগ্রি বা ডিপ্লোমা থাকতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে নিজের ট্যালেন্টই সবচেয়ে জরুরি। ড্রয়িং ক্লাস বা কাটুর্নমেকিং ক্লাস জয়েন করা যেতে পারে নিজের স্কিল আরও পলিশ করিয়ে নেওয়ার জন্য। আজকাল কার্টুনমেকিংয়ের সঙ্গে গ্রাফিক্স এবং অ্যানিমেশানের ব্যাপারটা জড়িয়ে গিয়েছে। ছোটপরদা বা বড়পরদা দুই জগতেই এই ধরনের কাজের কদর বেড়েছে। সেক্ষেত্রে বিভিন্ন সংস্থা থেকে টুডি বা থ্রিডি অ্যানিমেশন কোর্স করা যেতে পারে। ন্যাশনাল কার্টুনিস্ট সোসাইটি (এনসিএস), ওয়েবসাইট: reuben.org থেকে প্রফেশানাল গাইডেন্স পাওয়া যেতে পারে। কার্টুনিস্ট হতে গেলে আশেপাশে কোথায় কী ঘটছে তার বিষয় একটা স্বাভাবিক জ্ঞান থাকতে হবে। কারণ অনেকসময়ই সাম্প্রতিক ঘটনার উপর কার্টুন বানাতে হতে পারে কার্টুনিস্টদের। অনলাইন গাইডেন্স এবং ই-বুকের মাধ্যমে নিজেকে সবসময়ে আপডেটেড রাখার দিকেও নজর দিতে হবে।

হাসালেন আমিশা
আমিশা পটেলকে মনে পড়ে? আরে সেই যে যিনি ‘কহো না পেয়ার হ্যায়’ এবং ‘গদর’ বলে দু’টি সুপারহিট ছবি এবং অজস্র ফ্লপ ছবি উপহার দিয়েছিলেন আমাদের! দীর্ঘদিন বড় পরদার বাইরে থাকলেও আবার ময়দানে কোমর বেঁধে নেমেছেন তিনি। আমিশা পটেল প্রডাকশন বলে একটি কোম্পানি খুলে রীতিমতো ‘দেশি ম্যাজিক’ বলে একটি ছবির প্রযোজনা করছেন আমিশা। বলাই বাহুল্য ছবির নায়িকাও তিনি। আমিশা ছাড়াও ছবিতে রয়েছেন জ়াইদ খান, সাহিল শ্রফ, রণধীর কপূর প্রমুখ। ছবিতে আমিশা রয়েছেন দ্বৈত ভূমিকায়। আমিশার বক্তব্য ছবিটি নাকি অন্যান্য সব হিট ছবির রেকর্ড ভেঙে দেবে! সত্যিই হাসালেন বটে আমিশা!

বইয়ের পাতায় প্রিয়ঙ্কা
প্রিয়ঙ্কা চোপড়াকে এবার দেখা যাবে নতুন রূপে। না, ছবির পরদায় নতুন কোনও চরিত্র করছেন না তিনি। স্প্রিংডেল স্কুলের পরিবেশ শিক্ষার বইয়ের প্রথম অধ্যায়ে দেখা যাবে প্রিয়ঙ্কাকে। প্রিয়ঙ্কার বাবা চাকরি করতেন আর্মিতে। বাবার চাকরির সূত্রেই লক্ষ্নৌ, মুম্বই, নিউটাউন, ম্যাসাচুসেট্স প্রভৃতি জায়গায় ঘুরেছেন পিগি চপ্স। আর তাই বিভিন্ন মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে এবং বিভিন্ন জায়গার পরিবেশ সম্পর্কে জ্ঞানও আহরণ করেছেন তিনি। প্রিয়ঙ্কার অভিজ্ঞতার কথাই বলা হয়েছে বইটির প্রথম অধ্যায়ে। এর আগে বলিউডের কোনও নায়িকাই এই সম্মান পাননি, তাই এই বিরল সম্মানের মাধ্যমে শিশুদের কাছাকাছি আসতে পেরে দারুণ খুশি হয়েছেন প্রিয়ঙ্কা।

মোনাকোর পথে আলি
কান চলচ্চিত্র উত্‌সবে যোগদান করার পর এবার মোনাকোর পথে যাত্রা করলেন নায়ক-গায়ক আলি জ়াফর। মোনাকোতেই নিজের তেত্রিশতম জন্মদিন পালন করতে চান তিনি। ‘চশমে বদ্দুর’ এবং ‘অমন কী আশা’ এই দু’টি ছবির শুটিং করতে-করতে আলি বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। শুটিং এবং গানের রেকর্ডিং-এ এতটাই নাকি ব্যস্ত ছিলেন আলি যে দীর্ঘদিন কোথাও ছুটি কাটাতে যেতে পারেননি তিনি। মোনাকো যে খুব সুন্দর জায়গা সেটা আলি শুনেছেন আর তাই ঠিক করেছেন মোনাকোতেই ছুটি কাটাবেন। মোনাকোতে সঙ্গে থাকবেন তাঁর পরিবারও। আলির মতে, পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহূর্তই হবে তাঁর জন্মদিনের সেরা উপহার।