On Stands 19 June ’13
কিছুদিনের মধ্যেই কলেজ যাচ্ছেন নার্গিস! না না অভিনয় ছেড়ে নতুন করে পড়াশোনা করছেন না তিনি। আসলে নার্গিসের কলেজ, অর্থাত্ নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটির কুইন্স কলেজ থেকে ডাক পেয়েছেন তিনি। কুইন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে একটা বক্তৃতা দেবেন তিনি। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ উদো্যগে ‘ইয়ার অফ ইন্ডিয়া’ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছেন নার্গিস। কুইন্স কলেজ থেকেই সাইকোলজি ও ফাইন আর্টসে গ্র্যাজুয়েশন করেছিলেন তিনি। আজ সেখানেই নিজের অভিনয়ের অভিজ্ঞতা এবং বলিউড নিয়ে বলবেন ‘রকস্টার গার্ল!’
দু’জনে এখনও কোনও ছবি করেননি একসঙ্গে। দু’জনের মধ্যে বিশেষ কোনও বন্ধুত্বও নেই। তবে তাহলে কী হবে? লড়াইটা বেশ ভালই বেঁধেছে সোনাক্ষী সিংহ এবং কঙ্গনা রানাওয়াতের মধ্যে! সম্প্রতি ‘মাদারস ডে’র একটি অনুষ্ঠানে সোনাক্ষী ও কঙ্গনা দু’জনেই আমন্ত্রিত ছিলেন। কিন্তু সোনাক্ষী যখন জানতে পারেন কঙ্গনাও আমন্ত্রিত, তখন তিনি নিজের মেকআপ ভ্যানেই বসে থাকেন। কঙ্গনার মধ্যে অবশ্য কোনও হেলদোল দেখা যায়নি। তবে কি কঙ্গনার ছিপছিপে ফিগার দেখেই সোনাক্ষীর রাগ? নাকি অন্য কোনও কারণও আছে? কে জানে বাবা, নায়িকাদের মন বোঝা ভার!
শেষবার যখন উইল স্মিথের সঙ্গে দেখা হয়েছিল, তখন স্মিথ সদ্য কাজ শুরু করেছিলেন ‘পারসিউ অফ হ্যাপিনেস’ ছবিটির। সঙ্গে ছিলেন তার ছেলে জেডেন স্মিথ। উইল অভিষেককে বলেছিলেন কীভাবে তার এবং জেডেনের সম্পর্ক বাবা-ছেলের সম্পর্কের বাইরেও সহঅভিনেতা হিসেবে বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগেই লন্ডনে আবার দু’জনের দেখা হয়। এবার সেই একই গল্প শোনালেন অভিষেকও। তিনি উইলকে জানালেন কীভাবে অমিতাভ বচ্চন শুধুই তার বাবা নন, একজন সহকর্মী এবং সহঅভিনেতাও বটে! শুধু তাই-ই নয়, জুনিয়র বি জানিয়েছেন আরাধ্যার কথাও। একেই বলে ‘হিস্ট্রি রিপিট্স ইটসেল্ফ’!

