UnishKuri
Web1.jpg
Career Counselling

সাইকোলজি 

বন্ধুবান্ধবদের সঙ্গে ঝগড়া হলে অনেকসময়েই আমরা ব্যবহার করি ‘সাইকো’ শব্দটা। তবে আধুনিক জীবনে আমরা এই শব্দটাকে যেভাবেই ব্যবহার করি না কেন… আসলে সাইকো শব্দটি ডাইরেক্ট কানেকশান আমাদের মনের সঙ্গে। মনের সচেতন বা অবচেতন নিয়ে পড়াশোনাকেই বলা হয় সাইকোলজি। আজকাল জীবনের গতি যত বাড়ছে ততই বাড়ছে অবসাদ, বিষাদগ্রস্থতার মতো সমস্যা। আর তার সঙ্গে ঝুঝতে মানুষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে সাইকোলজিস্টরা। তাই পেশা হিসেবে এই কেরিয়ার এখন বেশ জনপ্রিয়। দক্ষ সাইকোলজিস্টদের চাহিদা সারা বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে।

 

 

 

কাজের ধরন এবং কাজের সুযোগ :

মানসিক সমস্যা অনেকরকমের হয়। চেতন, অবচেতন এবং অধর্চেতনের দুনিয়ার গভীর অজানা তথ্যের সুলুকসন্ধান এবং সমস্যার সমাধান করাই মূলত সাইকোলজিস্টদের কাজ। একজন সাইকোলজিস্ট কাউন্সেলর হিসেবে কাজ করতে পারে। ভারতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে ক্লিনিকাল সাইকোলজিস্টদের সংখ্যা অত্যন্ত কম। পরিসংখ্যান বলছে পৃথিবীতে প্রায় দশ লক্ষ মানুষ পিছু রয়েছে মাত্র একজন মনোবিদ। নিয়ম অনুযায়ী একজন আরসিআই রেজিস্ট্রেশন প্রাপ্ত ক্লিনিকাল সাইকোলজিস্টই মানসিকভাবে অসুস্থ রোগীকে সাইকোথেরাপি দিতে পারে। তবে এদেশে তাদের সংখ্যা কম থাকায় সাধারণ প্রশিক্ষণ প্রাপ্ত সাইকোলজিস্টরাই তা দিয়ে থাকেন। সাইকোলজিস্টদের মধ্যে বিশেষ কিছু ভাগ রয়েছে :

 

ক্লিনিকাল সাইকোলজিস্ট : গম্ভীর মানসিক ব্যাধির শিকার ব্যাক্তিদের জন্য এরা থেরাপিস্ট হিসেবে কাজ করেন।

 

কাউন্সেলিং সাইকোলজিস্ট : এরা মূলত ইন হাউস কাউন্সেলিং করে থাকেন। রোগীর সঙ্গে কথা বলে তার মনের গভীরে পৌঁছে তার সমস্যার সমাধান খুঁজে বের করার কাজটাই এরা করে থাকেন। অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, ডিপ্রেশন,আত্মবিশ্বাসের অভাব ইত্যাদির মতো সমস্যার ক্ষেত্রে কাউন্সেলিংয়ের প্রয়োজন পরে।

 

এডুকেশানাল সাইকোলজিস্ট : আজকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদে নিয়োগ করা হয় সাইকোলজিস্টদের। ছাত্র-ছাত্রীদের পড়ার চাপের ফলে কোনও মানসিক বিকার যাতে না দেখা দেয়, বা সবকিছুর সঙ্গে মানিয়ে গুছিয়ে যাতে তারা চলতে পারে তা দেখাই এঁদের দ্বায়িত্ব।

 

ইন্ডাসস্ট্রিয়াল সাইকোলজিস্ট : যে কোনও ইন্ডাস্ট্রিতে কর্মীদের নানা মানসিক সমস্যার সমাধানের পাশাপাশি, তাদের মধ্যে সুসম্পর্ক এবং সদ্ভাব বজায় রাখা এবং সুস্থ কাজের পরিবেশ তৈরি করেন এঁরা।

 

স্পোর্টস সাইকোলজিস্ট : খেলার ময়দানে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়ানো, মনোবল বাড়ানো এবং সঠিকভাবে মোটিভেট করার কাজটাই করে থাকেন এঁরা।

 

পাশাপাশি সাইকোলজির ডিগ্রিধারীরা বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে। কোনও মেন্টাল হেলথ্ সেন্টার বা রিহ্যাবিলিটেশন সেন্টারেও কাজের সুযোগ পায় সাইকোলজিস্টরা।

 

যেসব প্রতিষ্ঠানে সাইকোলজি পড়ানো হয়:

 

সুরেন্দ্রনাথ কলেজ, কলকাতা

 

আশুতোষ কলেজ, কলকাতা

 

বেথুন কলেজ, কলকাতা

 

টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, মুম্বাই

 

লেডি শ্রীরাম কলেজ, দিল্লি

 

ক্রাইস্ট ইউনিভার্সিটি, বেঙ্গালুরু

 


বিউটিথেরাপিস্ট-র কাজের সুযোগ

এটি একটি অফবিট কেরিয়ার ঠিকই। তবে তা বলে কাজের বাজারে দক্ষ বিউটিথেরাপিস্টদের চাহিদা চিরকালই ছিল। আর এখন তা নিরন্তর বাড়ছে। পাড়ার চিরাচরিত বিউটি পার্লারের পাশাপাশি কেতাদুরস্ত আধুনিক স্যাঁলো, স্পাতেও কাজ পাওয়া যেতে পারে। নিজের স্পেশ্যালাইজ়েশন অনুযায়ী নেল টেকনিশিয়ান বা হেয়ার কেয়ার স্পেশ্যালিস্ট হিসেবেও কাজ করার সুযোগ রয়েছে। তার সঙ্গে অবশ্যই ইচ্ছে করলে ফ্রিল্যান্স বিউটিথেরাপিস্ট হিসেবেও কাজ করা যায়। পরবর্তীকালে নিজের ব্যবসাও খোলা যেতে পারে।

 

যে সব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়:

 

জর্জ টেলিগ্রাফ কলেজ

বেহালা: (০৩৩) ২৪৯৪-৬০৫১, ৯১৬৩২৩০৪০২

সালকিয়া:   (০৩৩) ২৬৬৫০১৮৩, ৯১৬৩৬৬৯৯৯৯

সোনারপুর: (০৩৩) ২৪২৭-১৪৩০, ৯৮৩০৭২০০০৫

বারাসাত: (০৩৩) ২৫৮৪-৩৯৬৮, ৯৬৭৪১৬৫৫৮৯

আসানসোল: (০৩৪১)২৩০২৮৯৭/ ২২২১৯৩৫

 

জাভেদ হাবিব

৫৫/১, রাসবিহারী অ্যাভিনিউ

ফোন: (০৩৩)২৪৬৩৯৯০০

 

জাভেদ হাবিব

ডঃ হরেন্দ্র কুমার মুখার্জী সরণি

কলকাতা: ৭০০০৭১

ফোন:(০৩৩) ২২৮২৬৭৪৪

 

ভিএলসিসি ইনস্টিটিউট

১/১৩২এ গড়িয়াহাট মোড়,

যোধপুর পার্ক

ফোন: (০৩৩)২৪২৯২৬০১

 

ভিএলসিসি ইনস্টিটিউট

ফ্ল্যাট নম্বর- ১সি, ব্লক -এ

নিউ আলিপুর


স্পোর্টস সায়েন্স-র প্রয়োজনীয় যোগ্যতা

স্পোটর্স সায়েন্স নিয়ে স্নাতকস্তরে ভর্তি হতে গেলে ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ। তবে উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞানের বিষয়গুলো যেমন অঙ্ক, জীববিদ্যা, রসায়ন ইত্যাদি থাকা বাধ্যতামূলক। স্নাতকোত্তর স্তরে স্পোর্টস সায়েন্স নিয়ে এগোতে চাইলে তা করাই যেতে পারে। সেক্ষেত্রে যদি স্নাতকস্তরে স্পোর্টস সায়েন্স নিয়ে পড়াশোনা না-ও করে থাকি, তাহলেও এই কোর্সে ভর্তি হতে পারি। কোনও বিজ্ঞান বিষয় নিয়েই স্নাতক ডিগ্রি থাকতে হবে।

 

স্পোর্টস সায়েন্স নিয়ে পড়লে যে যে বিষয়ের উপর স্পেশ্যালাইজ়েশন করা যায়,

স্পোর্টস স্টাডিজ়

এক্সারসাইজ় ফিজ়িওলজি

অ্যাথলেটিক ট্রেনিং

লেজ়ার স্টাডিজ়/ রিক্রিয়েশন

ম্যানেজমেন্ট/ স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন

হিউম্যান মুভমেন্ট সায়েন্সেস

থেরাপিউটিক নিউট্রিশন অ্যান্ড বায়োকেমিস্ট্রি অফ এক্সারসাইজ়

 

কাজের সুযোগ

স্পোর্টস সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কাজের সুযোগও প্রচুর রয়েছে। স্পোর্টস সায়েন্সের ডিগ্রি থাকলে স্পোর্টস কোচ, পার্সোনাল ট্রেনার, প্রফেশানাল অ্যাথলিট, এক্সারসাইজ় ফিজ়িওলজিস্ট, হেল্থ অ্যান্ড ফিটনেস ইন্সট্রাক্টর বা জিম ইন্সট্রাক্টর, ফিজ়িক্যাল এডুকেশন টিচার, পারফরম্যান্স অ্যানালিস্ট ছাড়াও ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট হিসেবেও কাজের সুযোগ পাওয়া যায়।

 

যেসব জায়গায় প্রয়োজনীয় কোর্স করানো হয়

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের নরেন্দ্রপুর ক্যাম্পাসে শুরু হতে চলেছে স্পোর্টস সায়েন্স বিষয়ে একবছরের পিজি ডিপ্লোমা কোর্স।

আবেদনপত্র তোলা এবং জমা দেওয়ার শেষ তারিখ ১জুন

বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে: ৯২৩১৫৬৩৭২৩

ওয়েবসাইট: www.rkmvu.ac.in

 

রাজ্যের বাইরের প্রতিষ্ঠান:

ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ফিজ়িক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সেস

ঠিকানা: বি-ব্লক, বিকাশপুরী

দিল্লি-১১০০১৮

ফোন: (০১১) ২৫৫৯৩৪৯৭

 

গার্গী কলেজ

ঠিকানা: সিড়ি ফোর্ট রোড

অ্যান্ড্রুজ গঞ্জ,

দিল্লি-১১০০৪৯

 

জয় হিন্দ কলেজ

২৩, ২৪ এ চার্চগেট রোড

মুম্বই: ৪০০০২০

ফোন: (০২২) ২২০৪১০৯৫, (০২২)২২০৪০২৫৬

(০২২)২২৮৮৬৪৮৩

ওয়েবসাইট: www.jaihindcollege.com


কার্টুনিস্টদের কাজের সুযোগ

বিভিন্ন সংবাদ সংস্থায় কার্টুনিস্টদের বেশ চাহিদা বাড়ছে। ম্যাগাজ়িন ও সংবাদপত্রের বাজারেও তাদের কদর কিছু কম নয়। বিভিন্ন প্রকাশনা সংস্থায় কাটুর্নিস্টদের বহাল করা হয় প্রচ্ছদ অলঙ্করণ বা গল্প বা উপন্যাসের ইলাস্ট্রেশনের জন্য। এছাড়াও বিজ্ঞাপণ সংস্থায়ও কার্টুনিস্টদের বেশ চাহিদা। বিনোদন জগতে কার্টুনমেকিং বা আরও বিস্তারিত দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে অ্যানিমেশন আজকাল একটা জরুরি অংশ হয়ে উঠেছে। ২ডি বা ৩ডি কার্টুনমেকিংয়ের দরও বাড়ছে দিনদিন। বাচ্চাদের বিভিন্ন কার্টুন হোক বা পৌরাণিক সিরিয়াল দক্ষ প্রফেশানলদের চাহিদা বেড়েছে বই কমেনি এই বাজারে। এর পাশাপাশি বিভিন্ন আরও অনেক নতুন-নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে কার্টুনিস্টদের জন্য। নিজের সাম্প্রতিক কাজের সংকলন দিয়ে পোটর্ফোলিও তৈরি করা এবং সেটিকে আপডেটেড রাখা খুবই জরুরি। মাথায় রাখতে হবে যে, কোনও সংস্থায় ইন্টারভিউয়ে গেলে এর উপর বিশেষ নজর দেওয়া হয়।

যে সব সংস্থায় প্রয়োজনীয় প্রশিক্ষণ পাওয়া যায়:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস
৩৫এ টাউনশেড রোড, কলকাতা
ইমেল- info@niffa.org
ওয়েবসাইট:www.niffa.org
ফোন:(০৩৩)২৪৫৫৬৮৭৯

অ্যারিনা অ্যানিমেশন
৬০, চৌরঙ্গী রোড (তৃতীয় তল)
ভবানীপুর
কলকাতা-৭০০০২০
ফোন:০৩৩ ২২৮১ ৩৬৬৭

আর টি জি অ্যানিমেট
জিন্দল টাওয়ারস, ব্লক-এ
দ্বিতীয় তল, ২১/১এ/৩
দরগা রোড
ফোন: ০৩৩ ২২৮৯ ২৮৯০

এম এ এ সি
৬বি, গ্রাউন্ড ফ্লোর
জ্যোতিন্দ্র মোহন এভিনিউ
গিরীশ পার্ক
ফোন: ০৩৩ ৪০০৮ ৮৭৩৮


   Our other magazine
sananda