UnishKuri
Web1.jpg
চোখের শেপ অনুযায়ী মেকআপ

আমাদের সকলের চোখের শেপ সমান নয়। চোখের শেপ যদি আলাদা হয়, তাহলে চোখের মেকআপও আলাদা হয়। কিন্তু কোন শেপের চোখে কেমন মেকআপ হবে, সেটা দেখে নিই চলো।

 

আমন্ড শেপ্ড আই

চোখের শেপ আমন্ডের মতো হলে সবচেয়ে ভাল। এই শেপের চোখে সবরকম মেকআপই ভাল মানায়। তবে, আমন্ড শেপের আইলিডে হালকা আইশ্যাডো ও কাজল অনেক বেশি ভাল লাগে। আমন্ড শেপের চোখে আউটার সাইডে ডার্কার শেড ব্যবহার করলে চোখটা ভাল দেখায়।

 

ডিপ সেট আই

চোখ যদি একটু ভিতরের দিকে বসানো হয়। সেক্ষেত্রে ব্রো-বোনটা হাইলাইট করলে বেশি সুন্দর দেখায়। আপার লিডে জাস্ট ভুরুর নীচের অংশে হালকা বা ব্রোঞ্জ মেটালিক শেডের আইশ্যাডো দিতে হবে।

 

হুডেড আই

এইরকম চোখের উপরের আইলিড চোখের উপর ঝুঁকে থাকে। ফলে চোখটা অনেক ছোট দেখায়। এরকম চোখে বেশি আইলাইনার বা আইশ্যাডো ব্যবহার করলে চোখ আরও ছোট দেখায়। বরং এরকম চোখের পাতায় মাসকারা লাগালে চোখটা অনেক বড় দেখাবে। তাই হুডেড আই হলে, চোখের পাতায় মেকআপটা ভাল করে করতে হবে, যাতে সেটা ঘন দেখায়।

 

ডাউন-টার্নড আই

এক্ষেত্রে চোখটা একটু নীচের দিকে ঝুলে থাকে। ক্যাট্স আই শেপ যাকে বলে আর কী! এরকম চোখে লিকুইড লাইনার দিয়ে চোখের উপরে ও নীচে লাইন করলে অনেক ভাল দেখায়। চোখটা যেহেতু নীচের দিকে টানা, তাই লাইনার দিয়ে চোখের শেপ উপরের দিকে টানলে চোখটা অনেক বড় দেখায়।

 

ক্লোজ় সেট আই

এক্ষেত্রে দু’টো চোখের মধ্যে স্পেস কম থাকে। আবার চোখের মণির চারপাশেও জায়গা অনেক কম থাকে। এরকম চোখে, আইলিডের ভিতরের দিকে হালকা আইশ্যাডো দিতে হবে। আর চোখে এক্সট্রা আইল্যাশ লাগিয়ে বা মাসকারা লাগিয়ে চোখের পলকটাকে সুন্দর দেখাতে জোর দিতে পারি।

 

ওয়াইড সেটা আই

এক্ষেত্রে দু’টো চোখের মাঝের ব্যবধানটা বেশি হয়। এরকম চোখে আমরা চোখের ভিতরের কর্ণারে ভাল করে ডার্ক আইশ্যাডো লাগাব আর নীচের আইলিডে ডার্ক করে কাজল পরব। এতে চোখটা অনেক কাছে সরে আসে। দেখতেও ভাল লাগে।

Celeb Suggestion

রূপচর্চার ব্যাপারে মায়ের কথা একেবারে অক্ষরে-অক্ষরে মেনে চলেন দীপিকা। দীপিকার রোজ প্রচুর ফ্রেশ সবজি ও ফল খান, ওয়র্ক-আউটও করেন এবং রাতে টেনে ঘুমোন। দীপিকা মনে করেন যে, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকলেই সেটা সৌন্দর্য বাড়ায়। মেকআপ বলতে দীপিকা আইব্রো-এর মেকআপে বেশি জোর দেন। কারণ এক্ষেত্রেও দীপিকা মনে করেন যে, আইব্রো-এর শেপ যদি ঠিক হয় ও ঘন হয়, তাহলে মুখের চেহারাই পালটে যায়।

   Our other magazine
sananda